বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   02-Feb-2026   61

Photo

এফএনএস:রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে বিজয় (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববারসন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়েছে। সে চার দিন ধরে নিখোঁজ ছিল। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরান এসব তথ্য জানান। তিনি বলেন, গত রোববার আইডিসি লিমিটেড ভবনের জেনারেটর রুমে কাউকে আটকে রাখার একটি অভিযোগ পায় শিল্পাঞ্চল থানা-পুলিশ। পরে তালা ভেঙে সেখান থেকে বিজয়ের লাশ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ আল ইমরান বলেন, আইডিসি লিমিটেডের তৃতীয় তলায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো বিজয়। বৃহস্পতিবার বিকাল থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা

এফএনএস: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা...

Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর তোয়াজ হত্যা ১জন আটক, নেপথ্যে সমকামিতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর কেশবপুর গ্রামের...

Photo

ঝিনাইদহ ১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লাবাবুল বাসার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) জাতীয় নাগরিক...

Photo

স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

এফএনএস:চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত