রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সারের ট্রাক উল্টে ১জন নিহত, আহত ১

উচ্চকন্ঠ   18-Apr-2025   61

Photo

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে সারভর্তি ট্রাক উল্টে ড্রাইভার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অন্য আরেক ড্রাইভার আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন। 1
জানা যায়, ঝিনাইদহ শহরের বিসিআইসি সার ডিলার ও বিএফএ জেলা সভাপতি জাহাঙ্গীর হাজীর দুটি ট্রাক নোয়াপাড়া থেকে সার বোঝাই করে ঝিনাইদহ ফিরছিলো। এর মধ্যে ঝিনাইদহ ট-০২-০১৫৩ নং ট্রাকটির ড্রাম বোল্ড ভেঙ্গে গেলে ট্রাকটি মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে দাড়ায় এবং দুই ট্রাকের ড্রাইভার মিলে বোল্ট লাগাতে থাকে। কিন্তু আকস্মিকভাবে জগ সরে গেলে ট্রাকটি উল্টে যায়। ফলে ২ ড্রাইভারই সারের নি চে চাপা পড়ে। এর মধ্যে আশরাফ আলী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অন্য ড্রাইভার জনিকে স্থানীয় জনতা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ কালীগঞ্জ থানায় রাখা আছে।

office@ukantho.com


Photo

রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা চলছে: সালাহ উদ্দিন

এফএনএস: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের আলোচনায় সংবিধানের...

Photo

ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না, কিশোরকে পিটিয়ে হত্যা

এফএনএস: ক্ষেতের ধান গরু খেয়েছে অভিযোগ তুলে এক নারীকে পিটিয়ে আহত করা...

Photo

বগুড়ায় ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

এফএনএস: বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় পাওয়া স্বর্ণালংকার ও টাকা ফিরিয়ে...

Photo

রাস্তা সংস্কারের অভাবে চরম দূর্ভোগে কালীগঞ্জের বেথুলী গ্রামের মানুষ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত