মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু

উচ্চকন্ঠ   17-Feb-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে প্রতি বছরের ন্যায় এবারও সমাজের দারিদ্র্য বিমোচন এবং পবিত্র রমজানের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী এ খাদ্য বিতরণ কর্মসূচি শুরু হয়। বিগত ১৭ বছর ধরে চলমান এ কর্মসূচির মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল পরিবারের মাঝে রমজান মাসব্যাপী প্রতিটি দরিদ্র পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল এবং ১ প্যাকেট করে সেমাই প্রদান করা হবে।
ঝিনাইদহ পৌরসভায় অবস্থিত কিংশুক ইটভাটা প্রাঙ্গণে কর্মসূচিটি উদ্বোধন করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এম এ লতিফ শাহরিয়ার জাহেদী। প্রথম ধাপে মঙ্গলবার প্রায় ৫০০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ঝিনাইদহ সহ সারাদেশব্যাপী প্রায় ৬০,০০০ অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা সমাগ্রী পৌঁছে দেওয়া হবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিজিবির অভিযানে ২৬ বোতল সিরাপসহ ৩৮০০ পিস ঔষধ উদ্ধার করছে বিজিবি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

Photo

বৈষম্যহীন পে-স্কেল বাস্তবায়নের দাবীতে হরিণাকুণ্ডুতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার...

Photo

ঝিনাইদহে বিয়ের নামে প্রতারণা, সর্বশান্ত মালয়েশিয়া প্রবাসী

বসির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: প্রতারক বাবা ও মেয়ের প্রতারনায় সর্বশান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত