প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহ ১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন লাবাবুল বাসার
উচ্চকন্ঠ 11-Dec-2025 63
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-১ আসনে (শৈলকূপা) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন লাবাবুল বাসার (দয়াল বাসার)। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল'ইয়ার্স এ্যালায়েন্সের যুগ্ম আহ্বায়ক।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষনা দেয়া হয়।
এনসিপির জেলা কমিটির নেতারা জানান, দলটির শীর্ষ নেতারা সারাদেশে ১০০টি আসনে দলীয় প্রার্থী ঘোষনা করেছেন। ঝিনাইদহ -১ আসনে (শৈলকূপা) লাবাবুল বাসারের নাম ঘোষণা করে এনসিপি। লাবাবুল বাসার আইন পেশার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
জানা গেছে, ঝিনাইদহ জেলার বাকি ৩টি আসনেও পর্যায়ক্রমে দলীয় প্রার্থী দেবে এনসিপি। এরই মধ্যে দলটি তৃণমূল পর্যায়ে দলীয় নেতাদের জনপ্রিয়তা ও কর্মতৎপরতা যাচাই বাছাই শুরু করেছে।
office@ukantho.com