সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

উচ্চকন্ঠ   10-Jun-2025   63

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ২ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে, ভুক্তভোগী সাদেকুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আড়াইহাজার গোপালদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। গোপালদী বাজারে তার একটি ফার্মেসি রয়েছে। অভিযুক্তরা হলেন- উপজেলার গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই কুতুবউদ্দিন (৪৫) ও কনস্টেবল আবুল খায়ের (৩৫)। অভিযোগে সাদেকুর উল্লেখ করেছেন, গত ৪ জুন দুই পুলিশ সদস্য তার দোকানে আসেন। এসময় তারা দোকানে ঢুকে ওষুধ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করেন। একপর্যায়ে একটি কাগজ মোড়ানো প্যাকেট বের করেন। ওই প্যাকেটের ভেতর ৫০টির মতো ইয়াবা ছিল। পরে মাদক মামলার ভয় দেখিয়ে তার কাছে দেড় লাখ টাকা দাবি করেন তারা। সাদেকুর দাবি করেন, ইয়াবা সংক্রান্ত বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত বরে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসআই কুতুবউদ্দিন বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে। তাদের সঙ্গে কথা বললে এ বিষয়ে জানতে পারবেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক, ভাংচুর লুটপাট, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে সোনাবাহিনী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

Photo

ভিপি নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক

এফএনএস: ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান...

Photo

২৪০ কোটি নিয়ে উধাও এনজিওর পরিচালক, বাসা ঘেরাও গ্রাহকদের

এফএনএস: নওগাঁয় সমতা ও নেসডো এনজিওর গ্রাহকরা আমানতের টাকা ফেরতের দাবিতে...

Photo

আ. লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে: নাহিদ

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা রাজনীতিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত