রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপি ভারতকে ভয় পাচ্ছে, তাই তোষণ করে চলছে: নাহিদ

উচ্চকন্ঠ   08-Aug-2026   29

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের আপসকামী অবস্থানের সুযোগেই দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন। আসলে সবার আগে বাংলাদেশ বললেও ভারতকে ভয় পাচ্ছে বিএনপি। তাই দেশটিকে তোষণ করে চলছে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে দলীয় শীর্ষ নেতাদের নিয়ে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ অভিযোগ করেন, নির্বাচনের পর জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীতে পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে আবু সাঈদের স্মৃতিসহ জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু উপাদান সেখানে যথাযথভাবে তুলে ধরা হয়নি। জুলাই স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানি হত্যার স্মৃতি সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জুলাই অভ্যুত্থানের পাশাপাশি সীমান্ত হত্যা, ফেলানি হত্যা ও ভারতবিরোধী আন্দোলনের স্মৃতিও জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান। এনসিপি আহ্বায়ক শুধু পরিচিত কয়েক মুখকে বারবার সামনে না এনে গণঅভ্যুত্থানের সামগ্রিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। জুলাই স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপনা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। জানান, প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটি ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি জুলাই আন্দোলনে আবু সাঈদসহ শহীদদের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও জাদুঘরে যথেষ্ট গুরুত্ব পায়নি বলে অসন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনার মাধ্যমে জাদুঘর পরিচালনা এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জাতীয় ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে জাদুঘরের অব্যবহৃত স্থানগুলো আরও সৃজনশীলভাবে ব্যবহারের আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। পরিদর্শনে আরও ছিলেন– এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ এবং মাহিন সরকারসহ শীর্ষ নেতারা।

office@ukantho.com


Photo

ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গাড়িচাপায় শিশু নিহত

এফএনএস: ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের...

Photo

কালীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসে সরকারি বই সংগ্রহে উৎকোচ নেওয়ার অভিযোগ

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের...

Photo

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা নারী উদ্ধার

এফএনএস: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুরঝুলি খালের পাশে গাছের...

Photo

১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরলেন জোবাইদা রহমান

এফএনএস: দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরলেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত