প্রিয় ঝিনাইদহ
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও র্যালী সফলে ফয়লা ওয়ার্ডে সভা
উচ্চকন্ঠ 02-Sep-2025 56
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আগামী বুধবার বিকেলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও র্যালী সফলের জন্য সোমবার সন্ধ্যায় সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের হল রুমে ৩নং ওয়ার্ড বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মমিনুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা হামিদুল ইসলাম হামিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়লা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া, রাকিবুল ইসলাম, আজিজুর রহমান তপন, বিপ্লব সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি, যুবনেতা মনিরুজ্জামান স্বপন, শ্রমিক নেতা সূজন, ফারিয়া সম্পাদক ফরহাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তৌফিকুর রহমান কাজল। সভায় বিশেষ অতিথির বক্তৃতায় আব্দুল কাদের মিয়া বলেন, গ্রামের ঐতিহ্য রক্ষায় সকল স্তরের গ্রামবাসীকে ঐক্যবদ্ধ ভাবে হামিদুল ইসলাম হামিদকে সমর্থন দিয়ে যেতে হবে। তাহলে আমরা আগামীদিন ভালো কিছু পেতে পারবো ইনশাআল্লাহ্।
office@ukantho.com