বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করতে গেলে গুলি করে দেব: জয়নাল আবেদিন

উচ্চকন্ঠ   18-Jul-2025   56

Photo

এফএনএস: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসছে, আপনারা তৈরি হয়ে যান। তাদের দেখিয়ে দেন আমরা মানুষের কল্যাণে কাজ করছি। আল্লাহর রহমতে নিরঙ্কুশ ভোটে বিজয় লাভ করে বিএনপি ক্ষমতায় আসবে। তার মধ্য দিয়ে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে। কোনো রকম গুন্ডামি-পান্ডামি দিয়ে নয়, কাজের মাধ্যমেই জনগণকে আমরা বাঁচিয়ে রাখব। যদি কেউ আমাদের নাম ব্যবহার করে এসব (চাঁদাবাজি-সন্ত্রাস) করতে যায়, তাহলে সর্বপ্রথম আমি তাদের গুলি করে দেব। শুক্রবার বিকেল ৫টার দিকে ফেনী শহরের প্রেসক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি। অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। বিএনপি ক্ষমতায় আসলে এসব হত্যাকান্ড চালাবে না। তাদের কাউকে অনুসরণ করে যদি বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাস-চাঁদাবাজি বা খুন-খারাবি করে তাহলে তাৎক্ষণিক দল থেকে বহিষ্কারের নির্দেশ রয়েছে। কোনো গুন্ডা-পান্ডা নিয়ে বিএনপি রাজনীতি করবে না। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ বলেন, এ সরকারের কর্মকান্ডে মতলববাজ সরকার আখ্যা দেওয়া যায়। এমন হলে জনগণ আপনাদেরও ধরবে। যারা এক সময় বিএনপির কাঁধে ভর করেই রাজনীতি করার সুযোগ পেয়েছে, তারা এখন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা এসব কোনোভাবে মেনে নেব না। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ মজুমদার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিব উল্ল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।

office@ukantho.com


Photo

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ কর্মকর্তার এক বছরের কারাদন্ড

বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে...

Photo

হরিণাকুন্ডুতে ৫০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান, জামায়াতের অস্বীকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট...

Photo

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে: দুদু

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান...

Photo

এসএসএফের সাবেক ডিজির ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এফএনএস: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত