শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

এসএসএফের সাবেক ডিজির ৩৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

উচ্চকন্ঠ   06-Apr-2025   39

Photo

এফএনএস: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবের ৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ঢাকায় ২টি ফ্ল্যাট, ১টি প্লটসহ ৬৯ দশমিক ৭৯ শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। ৩৪ ব্যাংক হিসাবে রয়েছে ১ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ২শ টাকা। রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক মো. সিরাজুল হক জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। অবরুদ্ধ ব্যাংক হিসাবের মধ্যে মুজিবুর রহমানের ২৪টি, তার স্ত্রীর ১০টি। জব্দ হওয়া সম্পদের মধ্যে মুজিবুর রহমানের নিজ নামে থাকা মিরপুরের মাটিকাটায় ৪ হাজার ৫০ বর্গফুটের ১টি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকা ১টি প্লটসহ চার দলিলে খিলক্ষেত, মিরপুর, সাভার ও ঢাকা ক্যান্টনমেন্টের জমি ও স্ত্রীর নামে থাকা ঢাকার ক্যান্টনমেন্টের সাহারা এলাকায় একটি ফ্ল্যাট, বাউনিয়া এলাকায় ৭টি দলিলে জমি রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন আদালত দুদকের পক্ষ থেকে মুজিবুর রহমানের সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করা হয়। দুদকের পক্ষে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, মুজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে দখলে রাখা এবং বিভিন্ন ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ টাকা জমা ও উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন। তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়/হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নিজ, তার স্ত্রী ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামীয় বিভিন্ন স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুক‚লে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

office@ukantho.com


Photo

শহিদুল আলমসহ আটকরা মুক্ত: প্রেস উইং

এফএনএস: প্রখ্যাত বাংলাদেশি ফটোগ্রাফার এবং মানবাধিকার কর্মী শহিদুল...

Photo

একই শিরোনামে ১৩ পত্রিকায় এক সংবাদ, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ

এফএনএস: ময়মনসিংহে একই সংবাদ একই শিরোনামে ১৩টি আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক...

Photo

আ. লীগ নেতাদের জামাই আদর করায় এখন আদালতে হুমকি দিচ্ছে: রিজভী

এফএনএস: গ্রেপ্তার শাজাহান খানরা জামাই আদরে থেকে এখন আদালতে এসে সরকারকে...

Photo

আ. লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত