রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চট্টগ্রামে গর্তে মিলল শিশুর লাশ

উচ্চকন্ঠ   23-Dec-2025   87

Photo

এফএনএস: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পানি ভর্তি গর্ত থেকে রুমান হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। রুমান হোসেন, একই এলাকার আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালের দিকে রুমান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। প্রায় ১৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে টেকপাড়া পুলিশ ক্যাম্প সংলগ্ন মাটি গর্ত থেকে রুমানের লাশ উদ্ধার করা হয়। রাঙ্গুনিয়া থানার ওসি মো. আরমান হোসেন বলেন, গত সোমবার রুমান হোসেন নামের একটি শিশু নিখোঁজ ছিল। রাত এগারোটার দিকে বাড়ির পাশে মাটির গর্ত থেকে শিশু রুমান হোসেনের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

এফএনএস: পারিবারিক বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে...

Photo

ঝিনাইদহে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়...

Photo

চব্বিশের আন্দোলনে বুদ্ধিজীবীরা অনুপস্থিত ছিলেন: গভর্নর

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চব্বিশের...

Photo

ধর্ম যার যার দেশ সবার: সাইফুল ইসলাম ফিরোজ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার দেশ সবার, ধর্ম পালনে সবারই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত