সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   03-Mar-2025   53

Photo

এফএনএস: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে উঠছেন। সোমবার দলের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এ কথা জানান। তিনি বলেন, গত রোববার সকালে চিকিৎসকদের পরামর্শে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কেবিনে রাখা হয়েছে। আজ ( সোমবার) অবস্থা অনেকটাই ভালো। তিনি এখন সুস্থ আছেন। ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামান তত্ত¡াবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট মেয়ে মির্জা সাফারুহ। দলের নেতা-কর্মী-সমর্থকদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারা। জানা গেছে, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে মহাসচিবের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, বিএনপি মহাসচিবের সোডিয়াম লেভেল হ্রাস পেয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

নাহিদ ইসলামের পদে আসছেন উপদেষ্টা মাহফুজ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ...

Photo

মিটফোর্ডের ঘটনায় তাবেদার শক্তির এদেশীয় ধারকবাহক জড়িত: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

বেনাপোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৌর শাখা কমিটির নাম ঘোষণা

একরামুর রহমান হিরণ, বেনাপোল প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত