শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভূমিকম্পে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান

উচ্চকন্ঠ   21-Nov-2025   61

Photo

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকম্পে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের সুস্থতায় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন। তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, আজ ( শুক্রবার) ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি বলেন, আজ বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও সহানুভুতি প্রকাশ করছি। আমি মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারবর্গকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসঙ্কুল দূর্যোগ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। তিনি বলেন, আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

office@ukantho.com


Photo

নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর গণতন্ত্র...

Photo

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, ভেতরেই পুড়ে মারা গেলেন চালক

এফএনএস: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের...

Photo

কালীগঞ্জের সকল জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বৃহস্পতিবার...

Photo

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, ড. ইউনূসকে বলেন মোদী

এফএনএস: শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত