বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, ড. ইউনূসকে বলেন মোদী

উচ্চকন্ঠ   05-Apr-2025   53

Photo

এফএনএস: শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার (শেখ হাসিনার) অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে ড. ইউনূসকে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের বিষয় নিয়ে শনিবার দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। প্রেসসচিব জানিয়েছেন, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। (বৈঠকে) অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাকালীন শেখ হাসিনার আপনার (ড. ইউনূস) প্রতি অসম্মানজনক আচরণ করতে দেখেছি আমরা। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। সেই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও ইতিবাচক ছিলেন মোদী। তাই তিনি বিশ্বাস করেন, হাসিনার বিচার দেখতে পাবেন এই বাংলার মাটিতেই। শফিকুল আলম ফেসবুকে লেখেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি অধ্যাপক ইউনূস উত্থাপন করলে তখন ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে, হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব। তিনি জানান, বৈঠকে এটা বেশ স্পষ্ট ছিল যে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায় ভারত। নরেন্দ্র মোদী বৈঠকে অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। অধ্যাপক ইউনূসও সা¤প্রতিক সময়গুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই। তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয়া দুর্গাপূজা...

Photo

খুলনায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

এফএনএস:খুলনার রূপসায় এবার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল...

Photo

বর্জ্য অপসারণের নামে মহেশপুরে কোটি টাকার খাস জমি দখলের পায়তারা !

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর...

Photo

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি অনুমোদনে অনিয়ম, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

হাবিব উসমান ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত