প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরন
উচ্চকন্ঠ 26-Sep-2025 43
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, কেউ সংখ্যাগুরু বা সংখ্যলঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশী। আমরা হিন্দু-মুসলিম এক সাথে দুর্গাপূজা উপভোগ করে থাকি। এই সম্প্রিতির বন্ধন নিয়ে সকলে মিলে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।
এ অনুষ্টানে ১শত জন অসহায় গরীব দুস্থ হিন্দু নারী পুরুষদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন তিনি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দিরের সহ-সভাপতি দেবপ্রসাদ মিত্র, কালিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত খাঁ, সাবেক সাধারন সম্পাদক শশাঙ্ক ছানা, সহ-সভাপতি দেবপ্রসাদ মিত্র, যুগ্ম-সাধারন সম্পাদক শিবুপদ বিশ্বাস, উপদেষ্টা সৌমেন দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধরন সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, কল্যান ফ্রন্টের নিখিল সাহা, সমর মুখার্জী, বিপ্লব মিত্র, অসীম দাস সহ আরো অনেকে।
office@ukantho.com