সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ব্যাংকে ঢুকে ম্যানেজারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

উচ্চকন্ঠ   01-Aug-2025   33

Photo

এফএনএস: ঋণ খেলাপির মামলা দায়ের করায় পাবনার চাটমোহর উপজেলায় একটি ব্যাংকে ভাঙচুর চালিয়েছেন এক যুবদল নেতা। এ সময় তিনি ব্যাংকের ব্যবস্থাপককে মারধর করেন। গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ফৈলজানা শাখায় এ ঘটনা ঘটে। ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. লোকমান হোসেন দুপুরে ব্যাংকে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং ব্যবস্থাপক মো. শামসুজ্জামান নয়নকে মারধর করেন। ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং মামলা দায়েরের উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা শামসুজ্জামানকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. বশির উদ্দিন জানান, যুবদল নেতা লোকমান হোসেন ২০১৮ সালে ব্যাংক থেকে তিন লাখ টাকা সিসি (ক্যাশ ক্রেডিট) লোন নিয়েছিলেন। শর্ত অনুযায়ী, গ্রাহককে ঋণটি নবায়ন করতে হয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি গত দুই বছরে তার ঋণ নবায়ন করেননি, যার কারণে তিনি একজন ঋণ খেলাপিতে পরিণত হয়েছেন। ব্যাংকিং নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ গত ২৫ মে মাসে আদালতে একটি মামলা দায়ের করে, আর এ কারণে তিনি ক্ষুব্ধ হন। গত বৃহস্পতিবার লোকমান তার সহযোগীদের নিয়ে হঠাৎ করে ব্যাংকে ঢুকে টেবিল ও গ্লাস ভাঙচুর করেন এবং ব্যবস্থাপককে মারধর করে আহত অবস্থায় ফেলে যান। এ ঘটনায় ব্যাংকে উপস্থিত গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েন। রাকাবের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত এবং ব্যাংকের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাকাব এ ঘটনায় মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে। কারণ হামলাকারীরা সরকারি সম্পত্তির ক্ষতি করেছে এবং জনাকীর্ণ ব্যাংকে ম্যানেজারকে মারধর করেছে। ঘটনার পরই যুবদল নেতা লোকমান গা ঢাকা দিয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। চাটমোহর থানার ওসি মনজুরুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

বগুড়ায় বাড়িতে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, টাকা লুট

এফএনএস: বগুড়ায় টিনের চাল কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা...

Photo

দিনাজপুরে ভুট্টা ক্ষেতে মিলল শিশুর লাশ

এফএনএস: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর শাওন...

Photo

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা সালিশি বিচারে ৫০ হাজার টাকায় মীমাংসা, আটক ৩

এফএনএস:বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে...

Photo

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো দিল্লি

এফএনএস: ভারতে ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত