প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
উচ্চকন্ঠ 09-Jul-2026 32
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা' এই শ্লোগানে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উব্দোধন করা হয়। পড়ে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
office@ukantho.com