মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে যাত্রা শুরু করলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স

উচ্চকন্ঠ   12-Aug-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঝিনাইদহে তাদের নতুন শাখার শুভ উদ্বোধন করেছে। রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরের জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ফারহান প্যালেসের তৃতীয় তলায় এই শাখার কার্যক্রম শুরু হয়।
রোববার সকালে ফিতা কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। উদ্বোধনী বক্তব্যে তিনি বীমা খাতে আস্থা লাইফের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ঝিনাইদহের মানুষের কাছে নির্ভরযোগ্য ও আধুনিক বীমা সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী, সাংবাদিক এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটরা এবং গ্রাহকরা এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে আগত গ্রাহক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আশা প্রকাশ করেন যে, আস্থা লাইফ ইন্স্যুরেন্স তাদের নির্ভরযোগ্যতার মাধ্যমে ঝিনাইদহের মানুষকে উন্নত বীমা সেবা প্রদান করবে এবং বীমা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। উদ্বোধনী কার্যক্রমের এক পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঝিনাইদহ শাখায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি নিরাপদ ও আস্থার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

office@ukantho.com


Photo

৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে বাঁওড় পাড়ের মৎস্য জেলেদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: বাঁওড়ের ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে...

Photo

ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে সমন্বয় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে...

Photo

বগুড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বর)...

Photo

বরগুনায় বৃদ্ধের বিরুদ্ধে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস:বরগুনার তালতলীতে এক বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত