বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেফতার ২

উচ্চকন্ঠ   02-Jun-2025   54

Photo

এফএনএস: লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-গুলি ও ইয়াবাসহ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে রাসেল ও দত্তপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো: রাসেল এবং উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়পুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন। পুলিশ জানায়, গ্রেফতার রাসেল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজী, অপহরণ, মাদক ও চুরিসহ কয়েকটি মামলা রয়েছে, সে পুলিশের মামলার পলাতক আসামি। গ্রেফতারের সময় তার থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। অপরদিকে গ্রেফতার বেলজিয়াম সুমন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজী, অপহরণ, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার থেকে দুই রাউন্ড কার্তুজ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করে বলেন, মো: রাসেল ও ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

office@ukantho.com


Photo

কুড়িগ্রামে গোডাউন ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেল কৃষকরা

এফএনএস: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক সার ডিলারের গোডাউনের দরজা ভেঙে...

Photo

দ্বিতীয় স্ত্রীর মাথাবিহীন লাশ উদ্ধার, প্রথম স্ত্রী নিয়ে স্বামী পলাতক

এফএনএস: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ভুট্টাক্ষেত...

Photo

রাতে স্কুল মাঠে পুলিশের সাথে এমপির মাদকবিরোধী অভিযান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা...

Photo

ঝিনাইদহে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: টেকসই উন্নয়ন, শক্তিশালী প্রতিষ্ঠান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত