শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   17-Sep-2025   47

Photo

এফএনএস: টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিলি আক্তার (৪২) সদর উপজেলার কুইজবাড়ী এলাকার এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে প্রবেশ করে। সন্ত্রাসীরা বেকারির মালিক ও মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা লিলি আক্তারকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহতের লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের সহধর্মিণী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

office@ukantho.com


Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের...

Photo

উন্নয়ন ও অগ্রগতির প্রয়োজনে ধানের শীষে ভোট দানের বিকল্প নেই: রাস পূজা মন্দির পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার, রাষ্ট্র সবার দেশনায়ক তারেক রহমানের...

Photo

মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার: নারী শিশু সহ ১২ জন আটক

মোঃ: মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে...

Photo

কালীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত