মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মৌলভীবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

উচ্চকন্ঠ   08-Aug-2025   51

Photo

এফএনএস: মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কের ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি সদাইপাতির (এফ রহমান ট্রেডিং) স্বত্বাধিকারী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এর আগে ওইদিন বিকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় সিএনজি অটোরিকশাচালকরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত রুবেলের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। দীর্ঘদিন ধরে মৌলভীবাজারে ব্যবসা করে আসছেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, কী কারণে হত্যা করা হয়েছে, প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

office@ukantho.com


Photo

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

এফএনএস: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে...

Photo

কালীগঞ্জে বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুলের ছোট চাচা মোদাচ্ছের মন্ডলের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশজাতীয়তাবাদী দল বিএনপির কালীগঞ্জ উপজেলা...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতা জয়ন্ত কুন্ডুর সমাবেশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

বেসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী...

Photo

কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না: সিইসি

এফএনএস: নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত