বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরায় হাসপাতালে অনুপস্থিত চিকিৎসককে চাকরিচ্যুত

উচ্চকন্ঠ   26-Jul-2026   42

Photo

এফএনএস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে চিকিৎসকের সংখ্যা প্রয়োজনের তুলনায় এখনো অনেক কম। দীর্ঘদিন স্বাস্থ্য খাতে পর্যাপ্ত জনবল নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়। গতকাল রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আকস্মিক পরিদর্শনে তিনি হাসপাতালের ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, চিকিৎসকদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। দীর্ঘ এক বছর কোনো ধরনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক ডা. সোহানা সেলিমকে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, হাসপাতালের ব্যবস্থাপনা সীমাবদ্ধতার মধ্যেও মোটামুটি সন্তোষজনক। তবে উপস্থিতি নিবন্ধনে (রেজিস্টার) নিয়মিত স্বাক্ষর না করার প্রবণতা বন্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে নার্সদের উপস্থিতি সন্তোষজনক। এর আগে সকালে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সম্প্রতি সংঘটিত চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। এছাড়া এক চিকিৎসকের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। স্বাস্থ্যখাতের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যার অধিক সক্ষমতায় উন্নীত করা হবে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্যাথলজি সেবা চালু করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুনভাবে গড়ে তোলা হবে। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন। এছাড়াও রান্নাঘর, বাথরুম ও রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও সরেজমিনে পরীক্ষা করেন মন্ত্রী। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুর ইসলাম, জেলা প্রশাসক কাওসার আজিজ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ধানমন্ডিতে দরজা ভেঙে মিলল বিএনপি নেতার মরদেহ

এফএনএস: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম...

Photo

ইলেকট্রিক শক দেওয়ার মেশিন দেখতে চাওয়ায় সাম্যকে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খাবার খেতে গিয়ে মাদক কারবারিদের...

Photo

চৌগাছায় মোটরসাইকেল সহ চোর আটক, গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আরিফ মোল্যা, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মোটরসাইকেল চুরির পর...

Photo

অবশেষে ধরা খেলেন ডা: নুরুল ও দালাল আশরাফ

নিজস্ব প্রতিবেদক: এক সময়ের চরমপন্থী নেতা হাল আমলের উপজেলা বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত