বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি অনুমোদনে অনিয়ম, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   05-Oct-2025   59

Photo

হাবিব উসমান ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে ঝিনাইদহ জেলা কমান্ড অনুমোদনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলার সাধারণ মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে ঝিনাইদহ আইনজীবী সমিতি ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান ল কলেজের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, গোলাম মোস্তফা লোটন, রেজাউল ইসলাম, ইসরাইল হোসেন, সিদ্দিকুর রহমান ও লিয়াকত আলীসহ অনেকে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, দেশের সরকার পরিবর্তন হলেও দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ষড়যন্ত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা আমরা কোনোভাবেই মেনে নেব না।
অভিযোগ করা হয়, গত ৫ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় স্পষ্ট সিদ্ধান্ত হয়, জেলা কমান্ড গঠন করতে হবে উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে। যেখানে একাধিক কমিটি থাকবে, সেখানে সমঝোতা অথবা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের কথা বলা হয়। এছাড়া বিগত সরকারের ঘনিষ্ঠ সহযোগী কিংবা অবৈধ সুবিধাভোগীদের বাদ দেওয়ারও নির্দেশনা ছিল। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে ঝিনাইদহ জেলা কমান্ড গঠিত হয়েছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা।
অভিযোগে দাবী করা হয়, অনুমোদিত কমিটির ১ নং আহ্বায়ক, ২ নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব এই তিনজনের কেউই উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নন। বরং তাঁরা বিগত সরকারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং অবৈধ সুযোগ-সুবিধা ভোগ করেছেন।
এছাড়া জেলার পক্ষ থেকে চারটি কমিটি জমা দেওয়া হলেও প্রস্তাবিত তিন কমিটির কাউকেই না জানিয়ে গোপনে একটি প্যানেল থেকে কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির আহ্বায়কের ছেলে বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। উপরন্তু ঘোষিত কমিটির ১১ সদস্যের মধ্যে ছয়জনই পদত্যাগ করেছেন, ফলে গঠিত ওই কমিটির কোনো বৈধতাই নেই।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান জেলা কমান্ড অবৈধ। অবিলম্বে এ কমিটি বাতিল করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে। নইলে যে কোনো পরিস্থিতির দায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকেই বহন করতে হবে। উল্লেখ্য, ইতিমধ্যে কথিত জেলা কমান্ড বিভিন্ন উপজেলা কমান্ডও অনুমোদন দিয়েছে। যতদূর জানা যায়, এসব উপজেলা কমান্ডারদের অনেকেই ফ্যাসিস্ট সরকারের আমলে এমপি দের তাবেদারী করেছেন ও সুবিধাভোগী ছিলেন। অথচ বর্তমানে তাদেরকেই কথিত জেলা কমান্ড উপজেলা কমান্ড অনুমোদন করায় বিভিন্ন উপজেলার আগষ্ট যোদ্ধারা হতবাক হয়েছেন। বিভিন্ন উপজেলার সাধারণ মুক্তিযোদ্ধারা ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীদের বাদ দিয়ে উপজেলা কমান্ড অনুমোদনের দাবী জানিয়েছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

Photo

ঝিনাইদহে পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্থায়ী ও দীর্ঘমেয়াদী...

Photo

দাবানলে ছারখার লস অ্যাঞ্জেলেস, দূষণের ওপর দায় চাপাচ্ছেন বিজ্ঞানীরা

এফএনএস বিদেশ : দাবানল যত ব্যাপকই হোক না কেন, তাকে একটি প্রাকৃতিক দুর্যোগ...

Photo

ঝিনাইদহে জুলাই ঘোষণা পত্র: তরুন রাজনৈতিক নেতৃবৃন্দের ভাবনা শীর্ষক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই ঘোষণাপত্র: তরুন রাজনৈতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত