সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

উচ্চকন্ঠ   17-Jul-2026   47

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝামাঝি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এবং রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। নিহত ব্যক্তির কাছে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি যশোর এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

office@ukantho.com


Photo

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায়: আইজিপি

এফএনএস: পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন...

Photo

একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা...

Photo

তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক...

Photo

দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন: সারজিস আলম

এফএনএস: আগামী নির্বাচনে নির্দিষ্ট করে কোনো দল আর মার্কা নয়, ভালো মানুষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত