রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়: রিজভী

উচ্চকন্ঠ   26-Apr-2026   56

Photo

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না। গতকাল রোববার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকারের মন্ত্রীদের সদা সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানান ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে মন্ত্রীদের। তিনি বলেন, হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। তাই হামে যেন আর কোনো মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। তিনি বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। তিনি কৃষক কার্ড দিচ্ছেন। খাল খনন করছেন। একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন। তিনি বলেন, জ্বালানি সংকট বিএনপির তৈরি করেনি। এটা একটি আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠছি আমরা। রিনিউবল এনার্জি নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন। তিনি বলেন, পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে জ্বালানির যে চাহিদা মেটাচ্ছে, সরকারের কাছে অনুরোধ করবো, রুফটপ সোলার প্যানেলের ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। জ্বালানিমন্ত্রীকে এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয় সেটাও কমিয়ে দিন। যাতে মানুষ তাদের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। যাতে আর অন্য দেশের মুখ চেয়ে থাকতে না হয়। সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও অনুরোধ করেন তিনি।

office@ukantho.com


Photo

বর্তমান সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি চায় এনসিপি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন,...

Photo

মহেশখালী থানার ওসিকে এলাকা ছাড়তে বাধ্য করার হুমকি, বিএনপি নেতার পদ স্থগিত

এফএনএস: কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন...

Photo

শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার টাকা করতে হবে-এ্যাড. আতিকুর রহমান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের সর্বনিম্ন মজুরী ৩০ হাজার...

Photo

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকায় এক ছাত্রীকে শ্লীলতহানির অভিযোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত