সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আশুলিয়ায় বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করলো ডিএমপি

উচ্চকন্ঠ   31-Jul-2026   28

Photo

এফএনএস: ঢাকার আশুলিয়ায় একটি চায়ের দোকানের বেঞ্চে রাখা ব্যাগের ভেতর থেকে প্রেসার কুকার আকৃতির একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। গতকাল শুক্রবার সকালে বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে ব্যাগটি খুলে ভেতরে প্রেসার কুকার আকৃতির একটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং প্রাথমিকভাবে বস্তুটি বিস্ফোরক হতে পারে বলে নিশ্চিত হয়। পরে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। খবর পেয়ে তারা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বস্তুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে আমির সরকারের হাউজিংয়ের ভেতরের একটি ফাঁকা প্লটে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা আজিজুল হক জানান, রাতে দোকানের সামনে এমন একটি ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে সন্দেহ হওয়ায় ব্যাগটি পরীক্ষা করে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। তাদের তাৎক্ষণিক উদ্যোগে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে তারা মনে করছেন। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি কর্তৃক ১৫ পিস স্বর্ণের বার উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি পলিয়ানপুর...

Photo

ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুইজন গ্ৰেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

Photo

ঝিনাইদহে ১৮৫টি কমিউনিটি ক্লিনিকে ৯ মাস ওষুধ না থাকার অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ১৮৫টি কমিউনিটি...

Photo

মধ্যরাতে ভাঙার উৎসব, গড়ার প্রকল্পের কথা বললেন মাহফুজ আলম

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা আঞ্চলিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত