রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে ইসি: খলিলুর রহমান

উচ্চকন্ঠ   13-Jun-2025   56

Photo

এফএনএস: নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান। শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খলিলুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে। শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার সঙ্গে এটা প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বচনের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।

office@ukantho.com


Photo

মুন্সীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে পিটুনি

এফএনএস: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা মাদ্রাসার ১৪ বছর বয়সী...

Photo

হারানো বিজ্ঞপ্তি

আমি রিমা খাতুন (২৭),পিতা -রওশন আলী, মাতা -রাবেয়া বেগম, জাতীয় পরিচয় পত্র...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের...

Photo

মাস্টার ইমান আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে স্মরণসভা মঙ্গলবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত