রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ

উচ্চকন্ঠ   28-Jul-2025   50

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১৯ তম পর্বে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫০ জন নিম্ন আয়ের অসহায়, সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের আয়োজন করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক (সার্বিক) শামীম রেজা, অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, মোঃ নাঈম আহমেদ, মোঃ মুহাইমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের ঝিনাইদহ জোনাল ম্যানেজার মোঃ আবু জাফর (কামাল) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের যুব প্রধান ফয়সাল ইসলাম প্রমূখ।

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, মহান আল্লাহর প্রতি অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করার তৌফিক দান করেছেন এবং সকল শুভাকাঙ্খী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের শ্রম, বুদ্ধি, অর্থ, সুপরামর্শ ও অক্লান্ত পরিশ্রমের ফলেই দুই টাকায় হাসি কর্মসূচির ১৯ তম ইভেন্ট সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সেই সাথে এই কর্মসূচি পরবর্তী তে চলমান রাখার জন্য সকলকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করছি। আল্লাহ আমাদের সকল কাজ সহজ ও কবুল করুন।

office@ukantho.com


Photo

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত, আহত ১

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালি থানার চুড়ামনকাটি...

Photo

নিবন্ধনের সঙ্গে দাড়িপাল্লাও ফিরে পাবে, প্রত্যাশা জামায়াতের

এফএনএস: উচ্চ আদালতের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে...

Photo

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

এফএনএস: গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে...

Photo

বাসা থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত