শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব

উচ্চকন্ঠ   19-Jun-2025   76

Photo

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তবে এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট তারিখ বলতে রাজি হননি। শীঘ্রই তা সাংবাদিকদের জানানো হবে বলে জানান তিনি। এ বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনা চলছে। শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। এ উদ্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে; যার আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট গবেষক সিআর আবরারকে।

office@ukantho.com


Photo

তিনবারের চেষ্টায় অপসারণ হলো নলডাঙ্গা ব্রীজের বাঁধ, পানি সরছে প্রায় পাঁচশত বিঘা আবাদি জমির

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: চলছে বর্ষার মৌসুম। কয়েকদিনের টানা...

Photo

গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া

এফএনএস: গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগ্রস্ত...

Photo

চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে গেছে: হাসনাত

এফএনএস: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয়...

Photo

বিএনপির কথা শুনবে, না হয় ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে

এফএনএস: ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। হয় বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত