রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যে কোন দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

উচ্চকন্ঠ   12-Aug-2025   69

Photo

এফএনএস: স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বাণিজ্য উপদেষ্টা বলেন, চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত থেকে নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবে, সেখান থেকেই অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য পেঁয়াজের দাম কমানো ও সরবরাহ বৃদ্ধি করা। এজন্য যেখান থেকে দাম কম পাওয়া যাবে, সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে। দাম কমাতে আমাদের যতটুকু আমদানি করা দরকার, ততোটুকুই আমদানি করা হবে। এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশ নেই। সম্প্রতি ঢাকার বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তবে আমদানির দিনক্ষণ ও পরিমাণ এখনো জানানো হয়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বলার সুযোগ নেই। শুল্ক কমানোর সব প্রচেষ্টা চলমান রয়েছে। আমরা আশা করছি ইতিবাচক ফলাফল আসবে, যদিও বিষয়টি অনেকটাই নির্ভর করে যারা এটি আরোপ করেছেন তাদের ওপর। বাণিজ্য ঘাটতিও কমবে। ভারত একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে—এতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভারতের নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না। অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করছে বাংলাদেশও। দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে হয়েছে। তবে এক্ষেত্রে যাদের সঙ্গে লাভ হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা করছি: ক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আরোপিত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার জন্য সরকারের সব মহল থেকে সম্মিলিত প্রচেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সে আলোচনা এখনো চলমান। চূড়ান্ত চুক্তির আগে সেটি হতে পারে। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে যেসব পদক্ষেপ নিয়েছি, আশা করছি শুল্ক কমতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যাবে না, কারণ যারা আরোপ করেছেন (যুক্তরাষ্ট্র) তাদের ওপর বিষয়টি বেশি নির্ভর করে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির কোনো তারিখ এখনো পাওয়া যায়নি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের হার ২০ শতাংশের ঘোষণা এলেও দেশটির সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চুক্তি এ মাসের শেষে হতে পারে। চুক্তির খসড়া তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর)।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ১৩১ শতাংশ জমি দখলমুক্ত করলো সড়ক ও জনপথ বিভাগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অধিগ্রহণকৃত ১৩১ শতাংশ জমি...

Photo

হরিণাকুন্ডুতে মাশরুম চাষি প্রতিবন্দ্বী যুবকের উপর সন্ত্রাসী হামলা, বাড়িঘরে লুটপাট: মামলা নেইনি পুলিশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার...

Photo

ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, জয় দিয়ে শুরু পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আবহে ঝিনাইদহে...

Photo

ঝিনাইদহে চারটি আসনে দুই প্রার্থীর আয় অর্ধকোটির বেশি, অন্যদের ৪ থেকে ১৩ লাখ, মোট প্রার্থী ২৩জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত