বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা

উচ্চকন্ঠ   14-Mar-2026   98

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি ফ্রিজ কিনে আকর্ষণীয় উপহার হিসেবে আরেকটি ডিপ ফ্রিজ পেয়েছেন এক সৌভাগ্যবান ক্রেতা। উপজেলার কোটচাঁদপুর রোডের বিহারী মোড়ে অবস্থিত মেসার্স পারুল ট্রেডার্স থেকে পণ্য ক্রয় করে তিনি এই উপহার লাভ করেন।
জানা যায়, প্রায় এক মাস আগে মেসার্স পারুল ট্রেডার্সের শোরুম থেকে একটি ফ্রিজ ক্রয় করেন উপজেলার ৯ নম্বর বারবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামের বাসিন্দা তানজুল ইসলাম। মার্সেল কোম্পানির ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় চালু করা মার্সেল স্মার্ট অফার কর্মসূচির মাধ্যমে তিনি ১৪৫ লিটার ধারণক্ষমতার একটি ডিপ ফ্রিজ উপহার পান। যার বাজার মূল্য প্রায় ৩১ হাজার ৪৯০ টাকা।
এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু পণ্য ক্রয় করলে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাকসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার পাচ্ছেন। ফ্রিজ, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ফ্যানসহ বিভিন্ন পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতারা এই অফারের সুবিধা গ্রহণ করতে পারছেন।
অপ্রত্যাশিত এই উপহার পেয়ে ক্রেতা তানজুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন, মার্সেলের পণ্য কিনে এমন উপহার পাবো কখনো ভাবিনি। এটি আমার জন্য অনেক আনন্দের বিষয়।
মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল জানান, ঈদের আগের দিন চাঁদ রাত পর্যন্ত এই অফার চলবে। তাই ক্রেতাদের দ্রুত শোরুমে এসে এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে শোরুমে শতাধিক মডেলের পণ্য পাওয়া যাচ্ছে।
পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন মার্সেলের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা, রিজিওনাল সেলস ম্যানেজার কাজী মসিরুল ইসলাম এবং মেসার্স পারুল ট্রেডার্সের স্বত্বাধিকারী এস. এম. সোহেল রাজসহ অন্যান্য কর্মকর্তারা।

office@ukantho.com


Photo

নির্ধারিত টাইমলাইনে নির্বাচন হতেই হবে: সালাহউদ্দিন আহমেদ

এফএনএস: ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রিজিওনাল সিকিউরিটির জন্য থ্রেট...

Photo

গাজায় হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

এফএনএস: ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার...

Photo

ইসির অধীনে থাকবে না এনআইডি, হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন

এফএনএস: বর্তমান সরকারও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন...

Photo

উত্তরায় র‌্যাবের পোশাক পরে নগদ এজেন্টের কোটি টাকা ছিনতাই

এফএনএস: রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র‌্যাবের পোশাক পরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত