বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ইসির অধীনে থাকবে না এনআইডি, হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন কমিশন

উচ্চকন্ঠ   04-Mar-2025   61

Photo

এফএনএস: বর্তমান সরকারও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) রাখতে চাচ্ছে না। ইসি থেকে এনআইডি সরাতে তৈরি করা হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন নামে আলাদা কমিশন। এজন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদ বৈঠকের আলোচনা অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের নির্দেশনার পর গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা করে। উপদেষ্টা পরিষদের নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জাতীয় পরিচয় নিবন্ধন আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া প্রণয়ন সময়োপযোগী। তবে, জাতীয় পরিচয় নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশনের আওতাধীন না রেখে সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা সমীচীন। সেই সঙ্গে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্মনিবন্ধন সনদ, জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে এনআইডি এবং এনআইডির ভিত্তিতে পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়ায় অনাবশ্যক জটিলতা এবং জনদুর্ভোগ পরিহার করা আবশ্যক। এই উদ্দেশ্যে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাবিত অধ্যাদেশ পরিমার্জন করে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করতে পারে।

office@ukantho.com


Photo

ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট বিপ্লবের...

Photo

নারায়ণগঞ্জে দুই যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, একজনকে বেঁধে পিটুনি

এফএনএস: নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের...

Photo

ঝিনাইদহে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিল ওয়ালটন মেডিকেল ক্যাম্প

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের সভাপতি হলেন হামিদুল ইসলাম হামিদ

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত