মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মাদক সেবনে বাধা দেয়ায় পিতা পুত্রকে বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা

উচ্চকন্ঠ   23-Nov-2025   88

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদক সেবনকালে বাধা দেয়ায় পিত-পুত্রকে বেধড়ক মারধর করলেন মাদকসেবীরা।ঘটনাটি ঘটেছে রোববার সকালে ঝিনাইদহ পৌরসভার মহিলা কলেজ পাড়ায়।
আহত গোলাম মোস্তফা ও জারিফ একই এলাকার মৃত আবুল হোসেন ও গোলাম মোস্তফার ছেলে।
থানায় অভিযোগে এজহার সূত্রে জানাযায়, ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা মো. গোলাম মোস্তফা। তিনি তার নিজ বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে। অভিযুক্ত ১। অপু (২৩) ২। জাকির (২৪) ৩। তানিয়া (৩৫) সর্বসাং ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পূর্ব পাড়ার বাসিন্দা। প্রতিদিনকার মত আজকেও সকাল সাড়ে দশটার সময় তারা সহ আরো ৮-১০ জন মাদক সেবন করে আমার বাড়ির সামনে। এমন পরিস্থিতিতে আমি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তারা আমার উপর চড়াও হয়। একপর্যায়ে লাঠি সোটা দিয়ে আমার উপর আঘাত করতে থাকে। এরপর আমার ডাক চিৎকার শুনে আমার ছেলে জারিফ আমাকে বাঁচাতে আসে। মাদক সেবীর দল আমার ছেলের উপরেও চড়াও হয়। পরে লাঠির বাড়িতে তার শরীর চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়।
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে এর আগে কয়েকবার করে গোলাম মোস্তফাকে মারধর বাড়িঘর উচ্ছেদেরে হুমকি দিয়েছে অভিযুক্তরা।আজ এ ঘটনার পর বাদী মোস্তফা ও তার পুত্র জারিফ ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অতিশিঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ...

Photo

চট্টগ্রামে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে আরমান তালুকদার (১৮) নামের...

Photo

ঝিনাইদহে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন...

Photo

চলন্ত বাসে ডাকাতি-যৌন নির্যাতন: গ্রেপ্তার ৩, ফোন ও টাকা উদ্ধার

এফএনএস: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও যৌন নির্যাতনের ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত