সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

উচ্চকন্ঠ   05-May-2025   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় নাহিদ ইসলাম মোল্লা (৩৭) নামের আহত যুবকের মৃত্যু হয়েছে। গত ২৮ এপ্রিল দু'পক্ষের সংঘর্ষে আহত হয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। রোববার (৪ মে) নিহতের স্বজন ও পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম নাহিদ ইসলাম মোল্লা (৩৭)। তিনি সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ২৮ এপ্রিল দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রভাবশালী দুপক্ষ। ওই দিন বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে ১০ জন আহত হন।
আহতদের মধ্যে নাহিদ ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে নাহিদ মারা যান।
এদিকে নাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দিঘিরপাড় এলাকায় নতুন করে সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের চলছে শোকের মাতম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝিনাইদহ ও মাগুরার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের ঘটনায় ঢাকায় নাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে। একজন আসামীতে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রæয়ারির মধ্যে...

Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ও...

Photo

দেশের জনগণ পুরোনা সেই রাজনীতি আর চায় না: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই রাজনীতির পরিবর্তন...

Photo

মহেশপুরে বিভিন্ন উপকরণ বিতরণ

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহ মহেশপুর ৬ নভেম্বর বৃহস্পতিবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত