শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

২৯৭ আসনের ফল ঘোষণা, ২১০ আসনে জয়ী বিএনপি

উচ্চকন্ঠ   13-Feb-2026   80

Photo

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২১০ আসন পেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত থাকায় ভোট হয়েছে ২৯৯টিতে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ফলে দুটি আসনের ফল পরে ঘোষণা করবে ইসি। এদিকে, গত বৃহস্পতিবার শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার বিষয়ে তিনটি আলাদা চিঠি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। চিঠিগুলোতে বলা হয়েছিল আদালতে মামলা চলমান থাকায় এসব আসনের ফলাফল ঘোষণা করা হবে না। তবে এর মধ্যে শেরপুর-২ আসনের ফলাফল ঘোষণা করা হয়। তবে গেজেট প্রকাশ করবে না বলে জানা গেছে। ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি পেয়েছে কমপক্ষে ২১০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৫টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়িয়ে জয় পেয়েছেন ৬ জন। এছাড়া অন্যান্য দলের অন্তত ৮ জন প্রার্থী জয় পেয়েছেন। গত বৃহস্পতিবার ২৯৯ আসনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মৃত্যুবরণ করায় আগেই ভোট স্থগিত করেছে ইসি। এখন নতুন তফসিল দিয়ে এ আসনে ভোটগ্রহণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ইসি।

office@ukantho.com


Photo

পাওনাদারের ভয়ে স্বপরিবারে পালিয়ে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস আটক

এফএনএস: আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে সপরিবারে...

Photo

পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

এফএনএস: বাংলা রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার...

Photo

পায়ে গুলি করে মুয়াজ্জিনকে পঙ্গু, ওসিসহ ৪৬ জনের নামে মামলা

এফএনএস: বাড়ি থেকে ধরে এনে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার অভিযোগে কুমিল্লার...

Photo

কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত