বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

উচ্চকন্ঠ   08-Aug-2026   38

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ বাংলাদেশ এই শ্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার। শনিবার সকালে উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা, ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশসহ নানা বিষয়ে মোটিভেশন করা হয়। ওই বিদ্যালয়ের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী যারা সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন তারা বক্তব্য রাখেন। সকালে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ সেমিনারের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলমর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী সুশান্ত কুমার, সোহান সিদ্দিকী, ড. হাসান নাসরুল্লাহ আনাস, সুলতানাউল আরেফিনসহ সরকারি বিভিন্ন দপ্তর কর্মরত ও বিসিএস ক্যাডাররা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন করে তুলতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার নির্বাচন এবং সেই লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দিপু মন্ডল (১৬) নামের...

Photo

ঝিনাইদহে বিএডিসির খাল এখন কৃষকের গলার কাঁটা: দশ হাজার হেক্টর জমির ফসল পানির নীচে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটী...

Photo

বজ্রপাতে দুটি গরুর মৃত্যুতে দিশেহারা কৃষক আলফাজ মন্ডল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

Photo

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ-২...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত