বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

উচ্চকন্ঠ   18-Oct-2026   13

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ-২ আসনের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহের আলহেরা অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকর।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

office@ukantho.com


Photo

নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে...

Photo

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

এফএনএস: টিউশনি শেষে বাসায় ফিরছিলেন রাজধানীর মুগদা মানিকনগর এলাকার...

Photo

ভারতের সাথে আ’লীগের ১০টি গোপন চুক্তি হয়েছিলো: নড়াইলে মুফতি রেজাউল করিম

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: ইসলামী আন্দোলন বাংলাদেশের...

Photo

কালীগঞ্জে অসহায় বৃদ্ধার পারিবারিক বিরোধ মিটিয়ে ঘরে ফেরালেন ইউএনও রেজওয়ানা নাহিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত