সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

উচ্চকন্ঠ   20-Feb-2026   57

Photo

এফএনএস: চাহিদা মতো চাঁদা টাকা না পেয়ে ফুটপাতের দুই ডাব বিক্রেতার ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। আরমান হোসেন বাবু নামে ওই নেতা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। শুক্রবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতাসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের ২০০-৫০০ টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু তা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠেন। ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম জানান, গত বৃহস্পতিবার সকালে তিনি ফুটব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করতে বসলে বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করতেই হামলা চালান তারা। সেই সঙ্গে ২০০টি ডাবসহ পুরো ভ্যান নিয়ে যায়। এদিকে আরেক ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনি অভিযোগ করে জানান, গত বৃহস্পতিবার দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেওয়ায় তার মালামালও হাতিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা ও সাভারের এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবুর আস্থাভাজন পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন। চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের বিষয় নিয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনটি বন্ধ করে দেন। সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক সহ বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসত ৪১ জন আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক...

Photo

লাশটি আসলে কার?

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অজ্ঞাত একটি লাশের পরিচয় ও হত্যার মোটিভ...

Photo

দেশে ফিরে দাদুর পাশে থাকতে চাই: ফেসবুকে প্রথম পোস্টে জাইমা রহমান

এফএনএস: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে...

Photo

নড়াইলে বজ্রপাতে দুই কৃষক নিহত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত