রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বিয়ের দাবীতে প্রেমিকের নানা বাড়িতে অনশনে বসলেন প্রেমিকা

উচ্চকন্ঠ   26-Jun-2025   76

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: মান্দায় বিয়ের দাবিতে প্রেমিকের নানার বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়াসহ আত্মহত্যার হুমকি প্রদান করেন ওই শিক্ষার্থী। গত সোমবার বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলার ৩নং পরানপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় প্রেমিকের নানা ফুল মোহাম্মদ ওরফে ফুলু’র বাড়িতে অনশন করে তিনি।
তার প্রেমিকের নাম বোরহান উদ্দিন ওরফে ফয়সাল (১৮)। তিনি নিয়ামতপুর উপজেলার বালাতৈড় কলেজ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য বদর উদ্দিনের ছেলে এবং রাজশাহীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী। বর্তমানে তারা স্বপরিবারে পলাতক রয়েছেন।
রাজশাহী রেস্তোরাঁ গাইড
ওই প্রেমিকা জানান, প্রায় এক বছর আগে এসএসসি পরীক্ষার পূর্ব মূহুর্তে নানার বাড়ি নিয়ামতপুরের আমইল থেকে নিয়ামতপুর উপজেলা সদরের এশিয়ান স্কুলে কোচিং করতে গিয়ে বালাতৈড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বোরহান উদ্দিন ওরফে ফয়সাল এর সঙ্গে তার পরিচয় হয় তার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্রে ধরে তারা মেলামেশা শুরু করেন। এরই ধারাবাহিতায় বিয়ের আশ্বাসে একাধিকবার শারিরিক সম্পর্কে জড়ান তারা। এমতাবস্থায় ৯ মাস পর বিষয়টি জানাজানি হওয়ার পর টেনশনে ওই প্রেমিকার নানী মারা যায়।
এরপর নিয়ামতপুর সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষে ভর্তি হওয়ার পর ঢাকায় চলে যায় সে। পরবর্তীতে গত ২০ জুন পারিবারিকভাবে সম্মতিক্রমে নিয়ামতপুর সদরে এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিষয়টি জানার পর বিয়ের আগের রাতেই ওই প্রেমিক তাকে নিয়ে পালিয়ে গিয়ে ঢাকার আশুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। এর আগে ওই প্রেমিকের বাবা-মা প্রেমিকার বাসায় এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যান।
গত ২১ জুন সকালে প্রেমিকের বাবা,একইদিন রাতে মা এবং মামা ঢাকায় যান তাদের উভয়কে খুঁজে বের করতে। এরপর মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় একটি ক্লাবে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সু-কৌশলে সেখান থেকে ওই প্রেমিককে উদ্ধার করে গত ২২ জুন সকালে রাজশাহীতে নিয়ে চলে আসেন।এরপর ২৩ জুন তার নানার বাড়িতে নিয়ে এসে জিম্মি করে অন্যত্র বিয়ে দেওয়ার আয়োজন করে। ওই প্রেমিকের এমন ম্যাসেজ পেয়ে সে ওই প্রেমিকের নানার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এসময় বিষয়টি বুঝতে পেরে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকালেও পূনরায় ওই প্রেমিকের বাড়িতে অনশনের প্রস্তুতি নেয় ওই প্রেমিকা। কিন্তু প্রেমিকের পরিবারের লোকজন পলাতক থাকায় তা ভেস্তে যায়। বর্তমানে ওই প্রেমিক সকল মাধ্যমে প্রেমিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় সে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অপরদিকে,প্রেমিক পরিবারের লোকজনের দাবি যে, সে একজন বিবাহিত মেয়ে। এক বাপের এক ছেলে এবং অগাাধ সম্পদ দেখে লোভে পড়ে পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে ফাঁসানোর জন্য এমনটি করা হচ্ছে। যার কোন ভিত্তি নেই। এর আগে যা কিছু হয়েছে,ঢাকায় যাওয়ার পর উভয়ের সম্মতিক্রমে লিখিতভাবে আপোষ করা হয়ে গেছে। এরপরেও যা কিছু হচ্ছে ,তা উদ্দেশ্য প্রণোদিত।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভূক্তভোগী মামলা করতে চাইলে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের কুকরাইল গ্রামের প্রেমিকার স্ব-পরিবারে প্রায় ২০ বছর যাবৎ ঢাকার মিরপুর ১৩ তে থাকেন। পেশায় সকলে গার্মেন্টস কর্মী। অনেক ছোটবেলা থেকেই ওই প্রেমিকা নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। ২০২৪ সালে আমইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।

office@ukantho.com


Photo

উৎসব ভাতাসহ বিভিন্ন দাবীতে কালীগঞ্জ হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এর বিক্ষোভ র‍্যালী ও সমাবেশ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ১ জুন ২০২৫ রবিবার বেলা ১২ টায়, কালিগঞ্জ...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল গাঁজা মদ উদ্ধার, অনুপ্রবেশে দালালসহ ৭ জন আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তজুড়ে মাদক...

Photo

রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত