বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: রিজভী

উচ্চকন্ঠ   05-Mar-2025   50

Photo

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শিক্ষক-কর্মচারীরা এ রমজান মাসে রাজপথে থেকে বেতন-ভাতার জন্য আন্দোলন করবে এটা আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে আশা করি না। জাতি গড়ার কারিগর শিক্ষক সমাজকে অভুক্ত রেখে, অবহেলা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান স্বীকৃতি পাওয়ার ২০-২৫ বছর বা তারও বেশি সময় ধরে ননএমপিও থাকবে, প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না, শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতা পাবেন না তা হতে পারে না। এ অবস্থান কর্মসূচি থেকে আমি বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করছি অনতিবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করছি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মেধা মূল্যায়ন ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট...

Photo

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের বন্দুকে ব্যবসায়ির আত্মহত্যা

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম(...

Photo

স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

এফএনএস:চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির...

Photo

কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্টির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সমন্বয় সভা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত