শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের বন্দুকে ব্যবসায়ির আত্মহত্যা

উচ্চকন্ঠ   05-Sep-2025   53

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে নজরুল ইসলাম( নজু) (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিজের লাইসেন্স করা বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।(০৫ সেপ্টেম্বর) শুক্রবার ভোরে পৌর এলাকার সলেমানপুর গ্রামের উত্তরপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ছেলে ইয়াসিন আরাফাত ফাহিম জানান, রাত আনুমানিক০ ১টার দিকে আব্বা দুইতলা থেকে নেমে নিচতলার একটি কক্ষে যান। যাওয়ার সময় দোতলার প্রধান গেটে সিটকিনি লাগিয়ে দেন তিনি। রাতে কোন এক সময় লাইসেন্সকৃত বন্দুকের নল মুখের ভিতর চালিয়ে গুলি করে আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে আব্বার পরিচিত একজনকে ফোন দিয়ে বলেন আমি মারা যাচ্ছি বন্দুকের গুলি লোড করে ফেলেছি বলে ফোন কেটে দেন। আমার ঘরে ফ্যান চলার কারণে আমি গুলির শব্দ শুনতে পাইনি। ভোর রাতে ঘর থেকে বের হতে গিয়ে দেখি ঘরের দরজায় ছিটকানি দেওয়া। পরে পাশের বাড়ির শাহিদা নামে এক ভাবীর কাছে ফোন দিয়ে বাড়িতে আসতে বলি। আব্বা আগেই বাড়ি ঢোকার মেনগেট খুলে রেখেছিল। ভাবি এসে ছিটকানি খুলে দিলে নিচতলায় এসে দেখি আব্বার রুমের মেঝেতে মৃতদেহ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়।
ব্যাংকে প্রায় দুই কোটি টাকা লোন আছে সেটা কিছুদিন আগে ডি-ভোলডার হয়ে গিয়েছিলো যার কারণে দুশ্চিন্তায় ছিল সে থেকেই এমনটা হতে পারে।
সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত নজরুল ইসলাম নজু সলেমানপুর গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ চলছিলো। পাশাপাশি ব্যাংকের ঋণও ছিলো। প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

office@ukantho.com


Photo

ধর্ম যার যার রাষ্ট্র সবার, জননেতা তারেক রহমানের এ অমীয় বাণীকে ধারণ করে দেশ গড়ার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-হামিদুল ইসলাম হামিদ।

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার রাষ্ট্র সবার জননেতা তারেক রহমানের এ...

Photo

ঝিনাইদহে জাতীয় ৫৪তম সমবায় দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে...

Photo

ঝিনাইদহে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের চেষ্টা, হামলায় গর্ভপাত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের...

Photo

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত