শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জামিনের পর সাবেক এমপি কালাম আটক

উচ্চকন্ঠ   30-Jan-2025   47

Photo

এফএনএস: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ জামিনে মুক্তির পরপরই কারাফটক থেকে ফের আটক হয়েছেন। গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। কিন্তু কারাফটক থেকে বেরিয়ে আসার পরপরই বাইরের প্রধান ফটকের সামনেই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আমান উল্লাহ জানান, বাগমারা-৪ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের সব মামলার কাগজপত্র ঘেঁটে দেখা গেছে যে, তার জামিনে আর কোনো বাধা নেই। তাই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আর মুক্তির পর কারাগারের বাইরে কী ঘটেছে তা জানেন না। তিনি বলেন, বাগমারা থানার দুটি মামলায় কারাগারে বন্দি ছিলেন আবুল কালাম আজাদ। হাইকোর্টে তিনি দুটি মামলাতেই জামিন পেয়েছেন। গত বুধবার জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। এর আগে বিকেল থেকেই সাবেক এমপি কালামের জামিনে মুক্তির খবরটি জানাজানি হয়। এরপর বিকেল থেকেই কারাগারের বাইরের সড়কে অবস্থান নেন ছাত্রদল, যুবদল, মহিলা দল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তাই পুলিশ সদস্যরা সেখানে সতর্ক অবস্থান নেন। এদিকে গত বুধবার রাত ৮টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরের ফটক থেকে বের হন কালাম। পরে জেলা ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের প্রধান ফটকের কাছে আসেন। এ সময় বাইরে অপেক্ষমান ডিবি পুলিশের একটি জিপে তাকে তুলে নেওয়া হয়। পুলিশের গাড়িতে তোলার সময় ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশের এক সদস্য বলতে থাকেন, এটা পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি। এরপর কালাম পুলিশের গাড়িতে উঠলে নেতাকর্মীরা গাড়িটির সামনে দাঁড়িয়ে আটকে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ কয়েজন গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেলও ছোঁড়েন। পরে পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিলে গাড়িটি দ্রুত ডিবি কার্যালয়ের দিকে চলে যায়। এদিকে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে এমপি হওয়ার আগে আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে ঠিকাদারকে অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা বিল পরিশোধ করার অভিযোগে গত ২১ জানুয়ারি কালামসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিদর্শক আরিফ আলী বলেন, কারাফটকের সামনে থেকে সাবেক এমপি আবুল কালাম আজাদকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে কালাম আত্মগোপনে ছিলেন। গত ২ অক্টোবর রাতে রাজধানীর মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৪ ও র‌্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হন। এরপর তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি বাগমারা থানার দুইটি মামলায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এতদিন বন্দি ছিলেন।

office@ukantho.com


Photo

গণমাধ্যমে প্রকাশের পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরীভিত্তিতে কেনা হল ৫০ টি ভ্যাকসিন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...

Photo

ফরিদপুরে হত্যার দুদিন পর তরুণীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস: ফরিদপুর শহরের রঘুনাথপুর হাউজিং স্টেট এলাকা থেকে মিম আক্তার...

Photo

পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ধর্মযাত্রায় সরোজিত কর্মকার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায়...

Photo

কুষ্টিয়ায় ‘চাঁদা না পেয়ে’ হামলার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এফএনএস: কুষ্টিয়ার কুমারখালীতে ‘চাঁদা না পেয়ে’ বাস টার্মিনালের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত