সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে পেটালেন সন্তানরা

উচ্চকন্ঠ   27-Apr-2025   46

Photo

এফএনএস: জমি লিখে দিতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছেলে-মেয়েদের বিরুদ্ধে। রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়াচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম আব্দুর রহিম (৭০)। আর তাকে মারধর করা সন্তানরা হলেন জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে আব্দুর রহিমকে সম্পত্তি লিখে দিতে চাপ দিয়ে আসছিলেন তার সন্তানরা। তবে তিনি তাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে তার ওপর আক্রমণ করেন সন্তানরা। তারা তাকে বেধড়ক মারধর করেন। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের টার্গেট করে প্রতারণা, গেজেট ও ভাতার প্রলোভনে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ,...

Photo

কালীগঞ্জে গনহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৫শে মার্চ গনহত্যা...

Photo

নুরকে প্রধান উপদেষ্টার ফোন, তদন্তের আশ্বাস

এফএনএস:প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে গণঅধিকার পরিষদের...

Photo

কালীগঞ্জে যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতায়ের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত