রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ১ হাজার ২৫০ জন কৃষককে দেওয়া হল বিনামূল্যের সার ও বীজ

উচ্চকন্ঠ   09-Mar-2025   43

Photo

আরিফ মোল্যা, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নের সাড়ে ১২ শত কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সার ও বীজ বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীস্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৫০ জন কৃষককে প্রণোদণার তিল ও মুগ ফসলের বীজ এবং সার দেওয়া হয়। এদের মধ্যে ৭৫০ জন কৃষককে মুগ ও ৫০০ জন কৃষককে তিল বীজ এবং কৃষক প্রতি ১০ কেজি করে সার দেওয়া হয়
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, গনমাধ্যমকর্মীগণ ও কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে...

Photo

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন

এফএনএস: মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে...

Photo

যারা একাত্তরে ফিরতে চান, তারা চব্বিশের রাজনৈতিক বাস্তবতা অস্বীকারকারী: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা...

Photo

আগামী পাঁচ বছরে ঝিনাইদহে ২৫ হাজার বৃক্ষরোপণ করবে জেলা পরিষদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত