সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কৃষকদের সম্পদসাশ্রয়ী ও জৈব ব্যবস্থাপনার চাষাবাদ শেখাচ্ছে আরআরএফ

উচ্চকন্ঠ   29-Sep-2025   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষকদের সম্পদ সাশ্রয়ী ও জৈব ব্যবস্থাপনার চাষাবাদ শেখাচ্ছে আরআরএফ এতে লাভবান হচ্ছে কৃষকএবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হচ্ছে অনেকটা। ঝিনাইদহ ও যশোর জেলার ঝিনাইদহ সদর,কোটচাঁদপুর, কালীগঞ্জ ও মহেশপুর এবং ঝিকরগাছা উপজেলার ১৮টি ইউনিয়ন এবং ১২০০ ফুলচাষিদেরনিয়ে কাজ করছে আরআরএফ। ফুলচাষিদের সম্পদ সাশ্রয়ী এবং পরিবেশ সম্মত চাষাবাদ করানো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। আরআরএফ ফুলচাষিদের ঋণদেওয়ার পাশাপাশি বিভিন্ন অনুদান প্রদান করছে। যার মাধ্যমে চাষিরা চাষের সহায়ক হিসেবে বিভিন্নকার্যক্রম করছে। প্রকল্পের আওতায় ফুলচাষিদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ, বিনা মূল্যে দুইবার মাটিপরীক্ষা, পরিবেশ ক্লাব মিটিং, মৌখিক প্রশিক্ষণ, সর্বক্ষণিক কৃষিপরামর্শ প্রদান করার পাশাপাশিঅনুদান প্রদান করা হচ্ছে। প্রকল্পের আওতায় ঝিনাইদহ সদর উপজেলার গান্না ও মহারাজপুর ইউনিয়নে অনুদানের মাধ্যমে চারটি সোলার অপারেটর এবং দুইটি মিনিপাওয়ার ট্রিলার প্রদান করা হয়েছে।এছাড়াও সাধারণ সহায়তার আওতায় প্রত্যেকটি ফুল চাষি জৈব ব্যবস্থাপনা, পানি ও শক্তি সাশ্রয়ীপ্রযুক্তি ও বর্জ্য ব্যবস্থাপনামূলক কাজ করছে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত সমস্যামোকাবিলায় এবং ফুলচাষিদের জৈব ব্যবস্থাপনায় চাষাবাদ করাতে আরআরএফ স্মার্ট প্রকল্প করছে।
ফুলচাষি নজরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন গাঁদা, গোলাপ ও জারবেরাসহ বিভিন্ন ফুলচাষ করি, আরআরএফ স্মার্ট প্রকল্প থেকে একটি মিনিপাওয়ার ট্রিলার পেয়েছি যার মাধ্যমে জমিচাষে আমার শ্রমিক খরচ কমেগেছে, অল্পসময়ে অধিক চাষাবাদ করতে পারছি এবং লাভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
আরেক ফুলচাষি সুব্রত বিশ্বাস বলেন, স্মার্ট প্রকল্প থেকে প্রশিক্ষণের পাশাপাশি মিনি পাওয়ার ট্রিলার ও কেচো কম্পোস্ট সারকরছি। যার মাধ্যমে চাষবাদে খরচ কমেছে এবং আমি লাভবান হচ্ছি।
সার ও কীটনাশক ব্যবসায়ী শামীমহোসেন বলেন, স্মার্ট প্রকল্প থেকে আমি একটি সোলার প্রযুক্তি পেয়েছি যার মাধ্যমে আমার বিদ্যুৎকরচ খুবই কম হচ্ছে, আমার একটি বৃহৎ খরচ সাশ্রয় হচ্ছে।
র্স্মাট প্রকল্পের এনভায়রনমেন্ট এন্ড আরইসিপি অফিসার বাপ্পী অধিকারী বলেন, ফুলচাষিদের নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহার করেতাঁর সামগ্রিক চাষাবাদের খরচ কমিয়ে লাভবান করা ও পরিবেশ বান্ধব প্রযুক্তিগত চাষাবাদ করানো প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
আরআরএফর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও প্রকল্পের ফোকালপার্রসন কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল বলেন, বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ সহায়তায় আরআরএফ ধারাবাহিক ভাবে ফুলচাষিদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প ও টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে বিভিন্ন সহায়তা করছে,যা আগামীতে অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

হিন্দু সম্প্রদায়ের পূজারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চকন্ঠ সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য...

Photo

অন্তর্বর্তীকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান বিএনপির

এফএনএস: ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য...

Photo

কালীগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন...

Photo

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তা প্রশস্ত করণ কাজে বাধা দেওয়ার মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের হাটবাড়িয়া জমিদার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত