বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ, চালক আটক, সহযোগী পলাতক

উচ্চকন্ঠ   16-Jun-2025   51

Photo

এফএনএস: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চালককে আটক করা হয়। উপজেলার আউশকান্দি থেকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয় বলে নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান জানিয়েছেন। আটক মো. সাব্বির মিয়া নবীগঞ্জ উপজেলার ইনাতাবাদ বাংলাবাজার এলাকার ছাতির মিয়ার ছেলে। ঘটনার বর্ণনায় স্থানীয়রা বলছেন, মেয়েটির বাড়ি বানিয়াচং উপজেলায়। সে ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। গত রোববার ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহনের একটি বাসে করে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ওই ছাত্রী ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সিলেটে নেমে নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার জন্য মা এন্টারপ্রাইজ নামের আরেকটি বাসে ওঠেন। পথে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর মেয়েটি বাসে একা ছিল। এ সময় বাসের চালক সাব্বির ও সহযোগী লিটন তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে আউশকান্দি এলাকায় বাসটি পৌঁছালে মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছলে স্থানীয় জনতা বাস চালক সাব্বিরকে আটক করে তাদের কাছে হস্তান্তর করে। তবে এ সময় তার সহযোগী লিটন মিয়া পালিয়ে যায়। পরে ওই কলেজ ছাত্রী ও বাস চালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাস চালককে আটক এবং মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। চালকের সহযোগী লিটন পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পালিয়ে যাওয়া বাস চালকের সহযোগী লিটন মিয়া সিলেট জেলার বিশ^নাথ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

বিতর্কিত গুয়ান্তানামো বে জেলে শরণার্থী শিবির খুলছেন ট্রাম্প

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: হাজারেরও বেশি শরণার্থীকে গুয়েনতানামো বে...

Photo

মহেশপুরে আগুনে পুড়ে ছাই আটটি বসতঘর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায়...

Photo

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

হাসিনার বক্তব্য: ভারতের হাইকমিশনারকে ডেকে গুরুতর আপত্তি জানাল ঢাকা

এফএসএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত