শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বাগমারায় মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   25-Jul-2025   51

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার রানী রিভার ভিউ স্কুল মাঠে আজ (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র অঙ্গসংগঠন মহিলা দলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ডি.এম. জিয়াউর রহমান জিয়া। সভার উদ্বোধন করেন ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি জনাব আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি জনাব রেজাউল করিম টুটুল, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি রিনা ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক উম্মে হানি।

কর্মীসভাটি পরিচালনা করেন রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ রোমেনা হোসেন।

সভায় বক্তারা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মহিলা দলের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

এফএনএস: কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে...

Photo

বিয়ের এক দিন পর কলাবাগান থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে আবু সালেম (৩৫) নামে এক...

Photo

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

এফএনএস: আগামীকাল ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা...

Photo

প্রান্ত দাস, জীবনযুদ্ধে হার না মানা এক সৈনিক

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত