অপরাধ
বিয়ের এক দিন পর কলাবাগান থেকে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উচ্চকন্ঠ 28-Aug-2026 15
এফএনএস: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলাবাগান থেকে আবু সালেম (৩৫) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দরবস্তু ইউনিয়নের সাপগাছি-হাতিয়াদহ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু সুফিয়ান একই উপজেলার দরবস্ত ইউনিয়নের মিরুপাড়া গ্রামের ইসহাক মাওলানার ছেলে। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, কলাবাগানের একটি গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, কলাবাগানের একটি ইউক্যালিপটাস গাছ থেকে স্কুলশিক্ষক আবু সালেমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তবে স্থানীয় একটি সূত্র জানায়, গত পরশুদিন বিয়ে করেন আবু তালেব। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি তাদের।
office@ukantho.com