রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   09-Jan-2026   78

Photo

এফএনএস: জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রæতার জের ধরে ইয়ানুল হোসেন নামের এক যুবদলের কর্মী কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়ানুল হোসেন (৩৫) পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের শালাখুর গ্রামের আলম মন্ডলের ছেলে। আর আহত আল-আমিন একই এলাকা কামার গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে ইয়ানুল ও আল-আমিন মোটরসাইকেলে করে শালাইপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকারপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়ানুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহত যুবদলের নেতা ইয়ানুল হোসেনের লাশ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বরে ওয়াজ মাহফিলে আদায়কৃত টাকাকে কেন্দ্র করে যুবদলের নেতা ইয়ানুল হোসেনের সঙ্গে একই এলাকার দামপাড়া গ্রামের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ময়নুল ইসলাম ও তার লোকজনের সঙ্গে মারামারি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই যুবদলের নেতা ইয়ানুল হোসেনকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।

office@ukantho.com


Photo

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক: প্রচলিত আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এফএনএস: বিয়ের প্রতিশ্রæতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক স্থাপনকে শাস্তিযোগ্য...

Photo

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নানা আয়োজনে মহান বিজয় দিবস...

Photo

চট্টগ্রামে নারীকে লাথি মারা কর্মীকে বহিষ্কার করলো জামায়াত

এফএনএস: চট্টগ্রামে বামদলীয় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক...

Photo

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত