শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   24-Dec-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার নোয়ানি পাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মনোয়ারা বেগম ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী। পুলিশ ও স্বজনরা জানান প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যান তিনি। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন বাড়ির সামনে একটি লেবু গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে মহেশপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লাশটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি উন্নত...

Photo

গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বাসঘাতকতা করেছে শিবির: ছাত্রদল সেক্রেটারি

এফএনএস: ১৯৭১ সালের গণহত্যায় জড়িত ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের...

Photo

আশুলিয়ায় হাত-পা বাঁধা নারীর লাশ উদ্ধার

এফএনএস: সাভারের আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ...

Photo

কালীগঞ্জে বিএনপির করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে জামায়াতের পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে সংঘঠিত সহিংসতায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত