অন্যান্য
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 13-May-2025 61
এফএনএস: রাজধানীর কদমতলী থানার জুরাইনের কমিশনার মোড় এলাকার একটি বাসা থেকে মুন্নি আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কদমতলী থানার এসআই নুসরাত জাহান জানান, খবর পেয়ে আমরা জুরাইন কমিশনার মোড়ের খাজা বাকের রোডের ৯৯০ নম্বর বাসা থেকে মুন্নি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস আগে মামুন নামে এক ব্যক্তি মুন্নিকে স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসায ভাড়া নেন। গত সোমবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষায় রয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
office@ukantho.com